ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

বাজারে এলো হারবালিকার নতুন স্যানিটারি প্যাড

6 October 2024, 11:05:01

ইমরুল হাসান ( স্টাফ রিপোর্টার ): বাজারে এসেছে হারবালিকার আরও একটি স্যানিটারি প্যাড। যেটি আলট্রা ম্যাক্স প্লাস সাইজ স্যানিটারি প্যাড। সম্প্রতি গুলশানের কুমুদিনী হ্যান্ডিক্রাফ্ট শপে পণ্যটি বাজারে ছাড়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় গার্লকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোকাইয়া জাহান স্বর্ণ ছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কুমুদিনি গ্রুপের সি এফ ও মানিক কুমার সরকার।

প্রধান অতিথির বক্তব্যে রোকাইয়া জাহান স্বর্ণ বলেন, হারবালিকা আলট্রা ম্যাক্স প্লাস সাইজ স্যানিটারি প্যাড গুণগত মান সম্পন্ন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন এ পণ্য সবার দোরগোড়ায় পৌঁছে যাবে শিগগিরই।

তিনি আরও বলেন, হারবালিকার এই প্যাড বাংলার নারীদের কাছে পৌঁছে দিতে গার্লকো লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: