- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মা হারালেন চিত্রনায়িকা পপি
বর্ষাকালের জ্বর-কাশিতে উপকারী ভেষজ
আর্দ্রতা, জলাবদ্ধতা, ব্যাকটেরিয়া ও পোকামাকড়ের সংক্রমণ বেড়ে যায় বর্ষাকালে। জ্বর-সর্দি-কাশির মতো সাধারণ কিছু স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি দেখা দেয় ডাইরিয়া ও বদহজম। কিছু ভেষজ উপাদান এসময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমের শক্তি বাড়াবে।
চলুন জেনে নেওয়া যাক উপকারী কয়েকটি ভেষজের গুণাগুণ।
তুলসী
আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী মূল্যবান একটি উপাদান। ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে থাকে এটি। এককাপ তুলসীর চা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শ্বাসকষ্টের সমস্যা থাকলে তা দূর করবে। এ ছাড়া মানসিক চাপ কমাতেও তুলসী সহায়ক।
আদা
বর্ষাকালে সাধারণ অসুস্থতা জ্বর-সর্দি-কাশি নিরাময়ে আদা শক্তিশালী একটি ভেষজ। আদা চা হজমে সাহায্য করে ও ঠাণ্ডা আবহাওয়ায় শরীর গরম করে রাখে।
রসুন
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রসুন পরিচিত। রান্নায় রসুন ব্যবহার করা কিংবা কাঁচা রসুন খাওয়ার অভ্যাস আপনার দেহের কোলেস্টেরলের মাত্রা কমাবে ও হার্ট ভালো রাখবে।
নিম
নিম রক্তকে বিশুদ্ধ রাখে। ম্যালেরিয়া, ডেঙ্গু রোগের প্রতিকার হিসেবে নিমের বিকল্প নেই। এককাপ পানিতে নিম পাতার রস ও মধু মিশিয়ে পান করলে তা আপনার শরীরকে সুস্থ রাখবে।
এসব ভেষজ উপাদানের অগণিত গুণ রয়েছে। আপনার নিত্যদিনের খাদ্যতালিকায় এগুলো যুক্ত করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন।
সূত্র: এনডি টিভি
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: