- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
বাদাম খাওয়ার আগে ভিজিয়ে রাখা উচিত কেন?
বাদাম বেশির ভাগ সময়ই অনেক দিন ধরে স্টোর করা হয়। ফলে বাদামে, বিশেষ করে বাদামের খোসায় অনেক দূষিত পদার্থ থাকে। ভিজিয়ে রাখলে সেই সব দূষিত পদার্থ দূর হয়।
বাদামের মধ্যে থাকা ফেনোলিক যৌগ ট্যানিন সহজে হজম হয় না। ফলে বাদাম খেলে অনেকেই বদহজমের সমস্যায় ভোগেন। এই ট্যানিন শরীরে প্রোটিন পরিপাকও জটিল করে তোলে। ভিজিয়ে রাখলে বাদামে ট্যানিনের পরিমাণ কমে যায়।
বাদামের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন, জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় যে সল্ট তৈরি করে যা আমাদের খাদ্যনালীতে দ্রবীভূত হয় না। এই ফাইটিক অ্যাসিড শরীরে পেপসিন, ট্রিপসিন উৎসেচকের পরিমাণ কমিয়ে প্রোটিন পরিপাকেও বাধা দেয়। জলে ভিজিয়া রাখলে বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে।
আমন্ডের মতো বেশ কিছু বাদাম বেশ শক্ত হয় ও শরীরে পরিপাকে সহজে হয় না। এমনকী অনেক সময় হজমের পরও কাঁচা আমন্ডের টিস্যু একই রকম থেকে যায়। ভিজিয়ে রাখলে আমন্ড নরম হয়ে যায় ও সহজে ভাঙতে পারে। চিবিয়ে খেতে যেমন সুবিধা হয়, তেমনই সহজে হজম হয়।
ভিজিয়ে রাখলে যে কোনও বাদামের খোসা সহজে ছাড়ানো যায়। বাদাম খোসা ছাড়িয়ে খেলে তা অনেক সহজে হজম হয়। পুষ্টিগুণের শোষণও ভাল হয় শরীরে।
সব বাদাম কিন্তু বেশিক্ষণ ভেজাতে হয় না। আমন্ড খাওয়ার আগে অন্তত ১২ ঘণ্টা ভেজানো উচিত হলেও আখরোট, পাইন নাট বা হেজেল নাট ৮ ঘণ্টা ভেজালেই যথেষ্ট। আবার কাজু মাত্র ৬ ঘণ্টা ভিজিয়ে রেখেই খাওয়া যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: