- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
কাজে লাগান ফল-সবজির খোসা
খাবারের পুষ্টিগুণ নিয়ে সন্দেহ আমাদের নেই। তবে খোসা নিয়ে কিছুটা সন্দেহ ঠিকই আছে। আপাতত আমরা মনে করি, ফল-সবজির খোসা সার হিসেবেই কাজে আসে। যেহেতু শহরে এত সার প্রয়োজন নেই তাই আমরা খোসা ফেলে দিতে পারলেই বাঁচি। কিন্তু কিছু ফল-সবজির খোসা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এই যেমন –
কলার খোসা
কলার খোসার ভেতরের অংশ যদি দাঁতে ঘষা হয় তাহলে দাঁতের হলদেভাব দূর হয়। শুধু তাই নয়। কলার খোসা সার হিসেবে চমৎকার কাজ করে। ইনডোর প্লান্টের শখ থাকলে এই খোসা কুঁচি করে টবে মিশিয়ে দিন।
আলুর খোসা
চোখে ব্ল্যাক সার্কেল দূর করতে আলুর খোসা বেশ কার্যকরী। এই উপাদানটি সুলভ তাই যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে। খোসা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর ফ্রিজ থেকে বের করে চোখের কালো দাগে রেখে দিন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। চোখের নিচের কালো দাগ দূর হবে।
লেবুর খোসা
অনেকে ভাতের সঙ্গে লেবুর খোসা খেতে পারেন। তবে লেবুর খোসার সবচেয়ে ভালো ব্যবহার পোকামাকড় তাড়ানোতে। এই খোসা কুচিকুচি করে ঘরের কোনায় রেখে দিন। পোকামাকড় দূর হবে।
কমলার খোসা
কমলার খোসা রোদে শুকিয়ে গুড়ো করে দিলে অনেক কাজে ব্যবহার করা যায়। টক দইয়ের সঙ্গে এই গুড়ো মিশিয়ে ফেসপ্যাক বানানো যেতে পারে। আবার খাবারে কিংবা পানে সুগন্ধি হিসেবেও এই গুড়ো ব্যবহার করা যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: