ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

বেলের প্রাকৃতিক গুনাগুন

17 March 2022, 6:00:35

শীত শেষে আবারও গ্রীষ্মের আগমনের অপেক্ষায়। বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে নানা ধরনের অসুখ-বিসুখেরও উপসর্গ দেখা দিচ্ছে। গরমে ক্লান্তি দূর করতে কিংবা নানা রোগের উপসম ঘটাতে বেলের জুড়ি নেই। বেলফল কাঁচা অবস্থায় সবুজ বর্ণের থাকে, আর পেকে গেলে হলদে রঙ ধারণ করে।

বেলের উপকারিতা

ডায়রিয়া, কলেরা ও অর্শরোগ নিরাময় করেঃ বেল ফলের মধ্যে ট্যানিন থাকে বলে এটি ডায়রিয়া ও কলেরা নিরাময়ে সাহায্য করে। বেল ফলের শুকনা পাউডার ক্রনিক ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে। কাঁচা বেলের নির্যাস অর্শ ও ভিটিলিগো রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে। রক্তশূন্যতা এবং কান ও চোখের সমস্যা নিরাময়ে সাহায্য করে। প্রাচীনকালে কাঁচা বেলের পাউডার হলুদ ও ঘি এর সাথে মিশিয়ে ব্যবহার করা হত ভাংগা হাড় নিরাময়ের জন্য।

গ্যাস্ট্রিক আলসার কমায়ঃ বেলের অ্যান্টিঅক্সিডেন্ট গ্যাস্ট্রিক আলসারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে বিশেষ করে গ্যাস্ট্রোডিউডেনাল আলসার। এই ধরণের আলসার পাকস্থলীর এসিডের ভারসাম্যহীনতার জন্য হয়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করেঃ বেল পাতার নির্যাস ভেষজ গুণ সম্পন্ন তাই রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা যায়।

শ্বাসযন্ত্রের সমস্যা সমাধান করতে পারেঃ অ্যাজমা ও ঠান্ডার মত শ্বাসযন্ত্রের সমস্যা সমাধানে বেলের তেল ব্যবহার করা যায়। গোসলের পূর্বে মাথার তালুতে বেলের তেল লাগালে ঠাণ্ডা প্রতিরোধ করা যায়।

হার্ট ডিজিজ নিরাময়ে সাহায্য করেঃ বেলের জুস ও ঘি হৃদরোগ নিরাময়ে সাহায্য করে। হার্ট স্ট্রোক ও অ্যাটাক নিরাময়ে বেল ফল ব্যবহার করা হত।

হজমের সাহায্য করেঃ গরমকালে প্রায়ই হজমের সমস্যা দেখা যায়। খাবার ঠিক মত হজম হয় না। তার ফলে বদহজম, গ্যাস, অম্বল, পেট ব্যাথা এসব সমস্যা লেগেই থাকে। এসব সমস্যা থেকে মুক্তি পাবার জন্য বেলের সরবত খুবই উপকারি। বেল, খাবার হজম হতে সাহায্য করে। পেট ঠাণ্ডা রাখে, তার ফলে গ্যাস, অম্বল, বমির মত সমস্যা হয় না। হজম প্রক্রিয়াকে উন্নত করে। রোজ বেলের সরবত খেলে এসব সমস্যা হয় না।

এনার্জি বাড়ায়ঃ এনার্জি বাড়াতে বেল খুবই উপকারি। একটা ১০০ গ্রাম বেলে, ১৪০ গ্রাম ক্যালোরি থাকে। এছাড়াও থাকে আরও নানান পুষ্টিগুণ ও প্রচুর প্রোটিন। যা এনার্জি বাড়াতে সাহায্য করে। পেশিকে মজবুত করে। সচল রাখে। গরমে শরীরের ক্লান্তি দূর করতে বিশেষ উপকারি। শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। গরমে শরীর খুব ক্লান্ত লাগলে খেয়ে নিন একগ্লাস বেলের সরবত ব্যাস মুহূর্তেই দেখবেন এনার্জি পাবেন।

কিডনি ভালো রাখেঃ কিডনি ভালো রাখতেও বেল বেশ উপকারি। কিডনির সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা বেল খেতে বলেন। কারণ বেলে আছে এমন কিছু উপাদান যা কিডনিকে ডিটক্সিফাই করে। সমস্ত রকম অসুখ থেকে কিডনিকে মুক্ত রাখে।

ক্যান্সারঃ বেল স্তন ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা পালন করে। কারণ বেলে আছে অ্যান্টিঅক্সিডেন্টর গুণ। যা ক্যান্সার প্রতিরোধক। স্তন ক্যান্সারের সমস্যায় আক্রান্ত হবার থেকে বাঁচায়। এছাড়া কোলন ক্যান্সারের ক্ষেত্রেও বেশ উপকারি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: