ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

কারিপাতা গাছের উপকারিতা

15 March 2022, 7:31:58

কারিগাছের পাতাকে কারিপাতা বলে যা সুগন্ধি তৈরিতে ও খাবার বাসনাময় করতে ব্যবহৃত হয়। কারিপাতাগাছ এ দেশে পরিচিত গাছ হলে ও সুগন্ধি গাছ হিসেবে এর ব্যবহার প্রায় নেই বললেই চলে । দক্ষিণ ভারতে রান্নাকে সুগন্ধিযুক্ত করতে কারিপাতার ব্যবহার চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। খাদ্যকে শুধু সুস্বাদু করাই নয় , এ পাতার কিছু ভেষজগুণও আছে। তাই আমাদের বুনো এ গাছটির পাতা তেজপাতার মতো মসলা হিসেবে ব্যবহার করা যেতে পারে। করিপাতা এদেশে কোথাও কোথাও নিমভূত গাছ হিসেবে পরিচিত। বনে জঙ্গলে জন্মে আপনা আপনি হয়। কেউ কখনো এ গাছ লাগায় না । এগাছ অবশ্য কেউ কেউ কবিরাজী কাজে ব্যবহার করে থাকেন। তবে এর সুগন্ধি পাতা ব্যবহার করে এদেশে কেউ কখনো রান্না করেন না। ‍হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে সুন্দরবনসংলগ্ন জনপদেও কারিপাতার গাছ জন্মাতে দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উঁচুতে কারিপাতাগাছ জন্মাতে পারে। গাছ মাঝারি উচ্চতার, উচ্চতায় ৫-৬ মিটার হয় । পাতা দেখতে অনেকটা নিম পাতার মতো। পাতায় সালফারঘটিত এক ধরনের উদ্বায়ী তেল থাকার কারলে সুন্দর ঝাঁঝাল গন্ধ আসে। কাঁচা পাতা ডললে পাতা থেকে গোলমরিচ, লবঙ্গ, মরিচ, আদা, ইত্যাদির মসলার মিশ্রিত এক প্রকার ঘ্রাণ বের হয়। এই সুগন্ধির জন্যই কারিপাতা রান্নায় মসলাপাতা হিসেবে ব্যবহৃত হয়। পাতা পক্ষল ও যেীগিক , নিমপাতার মতোই। তবে পাতাগুলো ডালের মাথা থেকে চারদিকে সূর্যের রশ্মির মতো ছড়িয়ে পড়ে। কাচা কারিপাতা কয়েকটা পানিতে ধুয়ে রান্নার সময় তার ভেতরে ছিঁড়ে দিলে রান্নায় সুঘ্রাণ ও ঝাঝ আসে। গরু ও খাসির গোশথ , মিশ্র সবজি ডাল ইত্যাদি করে গুড়ো হিসেবে কারি পাউডার তৈরী করা যায়। বোতলে ভরে রাখলে রান্নার সময় তা ব্যবহার করা যায়। তবে কাঁচা পাতায় ঘ্রাণ বেশি। কারিপাতা , গাছ শিকড় সবই ভেষজ গুণসম্পন্ন।

উপকারিতা
গাছের শিকড় অর্শ রোগে উপকারী। আমাশয় ও ডায়রিয়া সারাতেও কারিপাতা ওস্তাদ। কয়েকটা সবুজ পাতা চিবিয়ে খেলে এটা সেরে যায়। পাতা সেকে বা ক্বাথ তৈরী করে খেলে বমিভাব দূর হয়। রেচনতন্ত্রের ব্যথা দূর করতে পাতার রস সেবন করতে পরামর্শ দেয়া হয়। শরীরের কোথাও কোন বিষাক্ত পোকা কামড়ালে কাঁচা কারিপাতা ডলে সেখানে লাগালে দ্রূত উপশম হয়। যকৃতের কঠিন ব্যথা সারাতে রোগীদের কারিপাতা গাছের শিকড়ের রস খাওয়ানো হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: