- আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির
- ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে
- ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- যে সহজ কাজগুলো আপনার ত্বক ভালো রাখবে
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
জেনে রাখুন ডাটা শাকের গুনাগুন
আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু ; পুষ্টিকর ১ টি শাক হলো ডাটা শাক । বাজারে সারাবছরই ডাটা শাক পাওয়া যায় । ইলিশ – ডাটা এবং চিংড়ি – ডাটা অনেকের অতি প্রিয় তরকারি । নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে রোগ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । চলুন আজ তাহলে ডাটা শাকের গুনাগুন সম্পর্কে জেনে নেয়া জাক :-
ডাটা শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন A ; B ; C ; D ; ক্যালসিয়াম এবং লৌহ বিদ্যমান রয়েছে । ডাটার কাণ্ডের চেয়ে পাতা বেশি পুষ্টিকর । খুব কম সবজিতে এত পরিমাণে বিভিন্ন প্রকার ভিটামিন এবং খনিজ লবণ উপস্থিত থাকে ।
ডাটা শাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার ; যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয় । সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে । ফলে স্বাভাবিকভাবেই বদহজমের আশঙ্কা কমে যায়। পাশাপাশি গ্যাস / অম্বলের প্রকোপও হ্রাস পায় ।
পর্যাপ্ত পরিমাণে ভিটামিন K উপস্থিত থাকায় হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ডাটাশাক । একবার হাড় শক্তপোক্ত হয়ে উঠলে অস্টিওপরোসিস মতো হাড়ের রোগ যে আর ধারে কাছেও ঘেঁষতে পারে না তা আর বলার অপেক্ষা রাখে না ।
কিডনির ফাংশন ভালো রাখতে এবং কিডনি পরিষ্কার রাখতে ডাটা শাক খুব ভালো কাজ করে থাকে । গবেষণায় দেখা গেছে নিয়মিত ডাটা শাক খেলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বাড়ে অন্যদিকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায় ।
আমাদের দেহের সুস্থতা বজায় রাখার জন্য ডাটা শাকের গুরুত্ব অনেক বেশি । ৩০ বছর বয়সের পর আমাদের শরীরে নানান সমস্যা দেখা যায় । সেই সব দূরে রাখতে ডাটা শাক খুবই উপযোগী ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: