- ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে
- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
- কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- ইরান যুদ্ধের আঁচ ক্রিকেটেও, শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বাতিল
- ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
- যে সহজ কাজগুলো আপনার ত্বক ভালো রাখবে
বেতো শাকের উপকারিতা
আমাদের বাড়ির আশেপাশে মূলত এই শাক পাওয়া যায়। আমাদের বাড়ির আশেপাশে এই শাক পাওয়া যায় বলে এর নাম বেতো বা অনেকে বাস্তক নামে চিনে থাকে। বেতো গাছ গুল্মজাতীয় উদ্ভিদ। এর গাছ হয় ছোট, গাছের পাতা অনেকটা তুলসী পাতার মতো, কিন্তু পাতাগুলোর ধার বেশ ঢেউ খেলানো। চন্দন বেতো ছাড়াও লাল বর্ণবিশিষ্ট পাতাযুক্ত বেতো শাক দেখা যায়। বেতো শাক বায়ু , পিত্ত ও কফনাশক এবং অগ্নিবল বৃদ্ধিকারক। এটি ক্ষারধর্মী। এর মধ্য কৃমিনাশক শক্তি রয়েছে। বেতো শাক বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়। বেতো শাক অনেক উপকারি একটি শাক। বেতো শাকের অনেক পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে যা এখন আমরা জেনে নেব।
পুষ্টিগুণ :
বেতো শাক পুষ্টিগুনে ভরা। এতে রয়েছে ভিটামিন সি, কে, এ, সালফার। এতে থাকা ভিটামিন সি তে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহকে ভাইরাল অসুখ থেকে রক্ষা করে। ভিটামিন এ ভালো রাখে দৃষ্টিশক্তি আর ভিটামিন কে হাড় এবং মস্তিষ্ককে রাখে সচল। সালফার দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। এটি দেহে হার্ট অ্যাটাক, আর্থ্রাইটিস ও ক্রনিক রোগের ঝুঁকি কমিয়ে আনে। এর ওমেগা-৩ ফ্যাটি এসিড দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যার ফলে বেতো শাক খেলে অনেক উপকার পাওয়া যায়।
বেতো শাকের উপকারিতা :
ঘোলের সাথে বেতো শাকের রস মিশিয়ে নিয়মিত খেলে হেঁচকি বন্ধ হয়ে যাবে।
অনেক সময় খাবারে অরুচি হয়ে থাকে। অরুচি সমস্যা দূর করতে বেতো শাক ভাত খাওয়ার আগে খেলে অরুচি সমস্যা দূর হবে।
বেতো শাক খেলে লিভার ভালো থাকে। তাই লিভার ভালো রাখতে হলে প্রতিদিন বেতো শাক খাওয়া প্রয়োজন।
পাইলস হলে বেতো শাকের রস অল্প গরম করে নিন। এরপর মহিষের দুধের সাথে মিশিয়ৈ খেলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
আমাশয় হলে বেতো শাক চূর্ণ্ করে দই মিশিয়ে সকাল বিকেল খেলে আমাশয় ভালো হয়।
যদি ছোট ছোট কৃমি হয় তাহলে বেতো শাকের রস প্রতিদিন সকালে অল্প করে সেবন করলে কৃমি ভঅলো হয়।
শুকনো কাশি হলে বেতো শাকের রান্না করে খেলে কাশি দূর হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: