- আইপিএলের প্রথম দুই সপ্তাহ ধোনিকে পাচ্ছে না চেন্নাই
- সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আহত ১২ মার্কিন সেনা
- স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম
- কঠোর নিরাপত্তার চাদরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
- টেকনাফে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জীবন–শিমুল জুটির ‘জ্যাকপট’
- পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সহদেবী গাছের উপকারিতা
বাংলাদেশে রাস্তার ধারে ঝোপে ঝাড়ে এই গাছ দেখতে পাওয়া যায় । সহদেবী গাছ অনেকটা শ্বেত বেড়েলা গাছের মতো । গোলাপ এবং চন্দনের মিশ্র গন্ধের ন্যায় একটা গন্ধ এই গাছ থেকে বেরোয় । এই কারণে দূর থেকে এই গাছকে সহজেই চেনা যায় । এই গাছ বাংলাদেশ ছাড়াও ভারতে ও সর্বত্র দেখতে পাওয়া যায় । এই গাছের কিছু অসাধারণ উপকারিতা রয়েছে যা এখন আলোচনা করা হল :
উপকারিতা :
স্রাব নিয়মিত করতে :
মাসিক কালে মহিলাদের স্রাব নিয়মিত না হলে বা কয়েকমাস পরে হলে তলপেটে প্রচন্ড ব্যথা হয় । তখন সহদেবী গাছ থেঁতো করে এই রস অল্প গরম করে সেবন করলে উপকার পাওয়া যায় ।
ফাইলেরিয়া নিরাময়ে :
প্রথমে মূলসহ সহদেবী গাছ নিয়ে বড় িএলাচ , গোলমরিচ একসাথে মিশিয়ে ভালোভাবে বেটে গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খেলে ফাইলেরিয়া ভালো হয় ।
হাত পায়ের খিল ব্যথা নিরাময়ে :
অনেক সময় হাত পায়ের খিচ অথবা খিল ধরলে ব্যথা করে । এই অবস্থায় সহদেবী পাতার রস পানিরসাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় ।
মাথা ব্যথা নিরাময়ে :
প্রথমে সহদেবী গাছ ছেঁচে নিয়ে রস বের করে নিতে হবে । এরপর অল্প গরম করে চিনি মিশিয়ে খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয় ।
পেটের ব্যথা নিরাময়ে :
প্রথমে সহদেবী পাতার রস হালকা গরম করে নিতে হবে । এরপর হালকা গরমপানিতে মিশিয়ে খেলে পেটের ব্যথায় দ্রুত উপকার ভালো হয় ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: