- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
হাইকোর্টে ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে হামলা ও ভাঙচুরর ঘটনায় বিএনপিপন্থি ১৫০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ২৫ জন আইনজীবীর নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বুধবার রাতে বারের সহকারী সুপারিন্টেডেন্ট মো. রফিকউল্লাহ বাদী হয়ে শাহাবাগ থানায় এ মামলা করেন।
মামলায় আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বারের এডহক কমিটির আহ্বায়ক মো. মহসিন রশিদ, এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব প্রমুখ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এ ঘটনা ঘটছে। দু’পক্ষই বলছে, তাদের কয়েকজন আইনজীবী সহকর্মী আহত হয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: