- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
করোনায় মারা গেলেন আইনজীবী রোজিনা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোজিনা চৌধুরী (জেনি)।
শুক্রবার দুপুরে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোজিনা চৌধুরী এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং গত তিন দিন যাবত লাইফ সাপোর্টে ছিলেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়।
তিনি ১৯৯২ সালের ১০ মে আইন পেশার সনদপ্রাপ্ত হয়ে একই বছরের ৯ জুন ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। পরে ১৯৯৫ সালের ১২ আগস্ট হাইকোর্টে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন।
১৯৯৬ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন। মরহুমার পিতা ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য মরহুম অ্যাডভোকেট মো. খলিলুর রহমান।
এই আইনজীবীর মা ও বড় বোন করোনা আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: