- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
চায়ের সঙ্গে ধূমপান করে যে সর্বনাশ ডেকে আনছেন
চায়ের সঙ্গে ধূমপান করার অভ্যাস অনেকেরই আছে। এতে কোনো উপকার তো নেই-ই বরং সর্বনাশ ডেকে আনছেন নিজের, এমনই মত বিশেষজ্ঞদের। ধূমপান স্বাস্থ্যের জন্য এমনিতেই ক্ষতিকর। তার উপরে আবার চায়ের সঙ্গে ধূমপান করলে ক্ষতির হওয়ার মাত্রা বেড়ে যায় দ্বিগুণ।
হয়তো না জেনেই আপনি আপনার শরীরের সর্বনাশ ডেকে আনছেন। বেশিরভাগ মানুষই হাতে গরম চায়ের কাপ নিয়ে, ঠোঁটে রাখেন জ্বলন্ত সিগারেট৷ গবেষণা বলছে, এ ধরণের অভ্যাস বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি।
বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহলযুক্ত পানীয় পান করেন এবং পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন; তাদের ক্ষেত্রে খাদ্যনালীতে ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়াও ধূমপায়ীদের ক্ষেত্রে দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে অনেকাংশেই ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।
সম্প্রতি অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন; তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
আমেরিকার এক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তামাক ও অ্যালকোহল দু’টো থেকেই দূরে থাকা আবশ্যক। তাহলে রক্ষা পাওয়া যাবে ক্যানসার থেকে। তবে ধূমপান ও মদ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: