- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
রাতের খাবারে যে কৌশলগুলো ওজন কমাবে ঝটপট
সারাদিন কম খেয়ে রাতে ভারী খাবার খাওয়া অনেকেরই অভ্যাস। এই অভ্যাসের কারণে ওজনটাও বেড়ে যায় দ্রুত। তখন আবার অনেকেই রাতের খাবার একেবারেই বাদ দিয়ে ফেলেন। এই অভ্যাসটাও ক্ষতির কারণ। তাহলে কী করবেন? জেনে নিন কিছু কৌশল।
ছোট প্লেট: ছোট এবং সমতল প্লেটে রাতের খাবার খাবেন। তাহলে খুব বেশি খাবার খেয়ে ফেলার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সেদ্ধ বা কম তেল: ওজন কমাতে চাইলে রাতে তেল ছাড়া সেদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। আর যদি সেদ্ধ খাবার একেবারেই ভালো না লাগে, তাহলে খুব অল্প পরিমাণে অলিভ ওয়েল বা নারিকেল তেল দিয়ে খাবার রান্না করুন।
করোনা মিডেল এ্যাড
বিকেলের নাস্তা: বিকেল বেলা হালকা নাস্তা করুন। এতে পেট ভরা থাকবে এবং রাতে খাওয়ার সময়ে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
দেরিতে না খাওয়া: রাত ৮টার মধ্যে খাবার খেয়ে নিন। দেরীতে রাতের খাবার খাওয়ার অভ্যাসের কারণে ওজন বাড়ে।
টেবিলে বসে খাওয়া: চেষ্টা করুন পরিবারের সঙ্গে খাবার টেবিলে বসে খেতে। খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং টেলিভিশন দেখবেন না। কারণ, এতে অন্যমনস্ক হয়ে বেশি ক্যালরি গ্রহণ করার সম্ভাবনা থাকে।
এক গ্লাস পানি: খেতে বসার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। তাহলে অতিরিক্ত খেয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। টাইমস অব ইন্ডিয়া
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: