ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সকালে যে ৩ কাজ করবেন

28 May 2025, 1:27:34

হৃদরোগসহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচার জন্য ব্লাড প্রেসার বা রক্তচাপ নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সকালের রুটিনে কিছু পরিবর্তন এনে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করা সম্ভব।

আপনার যদি মাঝেমাঝেই মাথাব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি বা উদ্বেগের মতো সমস্যা দেখা দেয় তাহলে রক্তচাপ পরীক্ষা করে দেখবেন। সকালে কিছু খাবার খেলে তা সারাদিন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বেশ ভালো ভূমিকা রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক-

১. এক গ্লাস ডাবের পানি পান করুন

এক গ্লাস (প্রায় ১০০ মিলি) ডাবের পানি দিয়ে আপনার দিন শুরু করুন। প্রাকৃতিকভাবে পটাসিয়াম সমৃদ্ধ ডাবের পানি শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই খনিজ হৃদপিণ্ডের কার্যকারিতায় সহায়তা করে এবং রক্তনালীকে শিথিল করে রক্ত ​​প্রবাহ মসৃণ করে।

২. ম্যাগনেসিয়াম বৃদ্ধি

যারা দ্রুত ফলাফল পেতে চান তারা এক গ্লাস পানিতে এক টেবিল চামচ কুমড়োর বীজ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পাি পান করুন এবং ভিজিয়ে রাখা বীজ চিবিয়ে খান। কুমড়োর বীজে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তনালীকে শিথিল করে এবং রক্তনালীর কার্যকারিতা বজায় রাখে। এই সহজ অভ্যাস সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গে এটি পালন করা হয়।

৩. কাঁচা রসুনের কোয়া খান

সকালে কাঁচা রসুনের কোয়া খাওয়ার উপকারিতা উপেক্ষা করা কঠিন। রসুনে অ্যালিসিন থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ কার্যকরী ভূমিকা রাখে। সেইসঙ্গে সকালে জবা ফুলের চা পান করতে পারেন।

এই লাল রঙের পানীয় ক্যাফেইনমুক্ত এবং অ্যান্থোসায়ানিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যা ধমনীকে শিথিল করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: