- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
ভাতের সঙ্গে দই, নিয়ন্ত্রণে রাখবে ওজন!
অনেকে শরীর সুস্থ রাখতে দই-চিড়া খান। দই-চিড়ার মতো ভাতের সঙ্গে দই মিশিয়ে খেলেও উপকার পাবেন। অফিসের লাঞ্চে খেতে পারেন এক বাটি দই-ভাত। এটি যেমন এনার্জির যোগান দেবে, তেমনি ঠাণ্ডা রাখবে শরীর। ভাতের সঙ্গে দইয়ের পাশাপাশি কলা অথবা ফল মিশিয়েও খেতে পারেন।
আসুন জেনে নিই, দই-ভাত কী কী উপকার করে শরীরের-
হজমের সমস্যা দূর করে
দই-ভাত একসঙ্গে খেলে হজমের গণ্ডগোল দূর হয়। দইয়ে উপস্থিত উপকারি ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করা মাত্র ধীরে ধীরে হজম ক্ষমতার উন্নতি ঘটাতে থাকে। সেই সঙ্গে দূর হয় কোষ্ঠকাঠিন্য।
শরীর ঠাণ্ডা রাখে
গরমে নিয়মিত দই-চিড়া অথবা দই-ভাত খেলে ঠাণ্ডা থাকে শরীর। দইয়ে রয়েছে তাপবিরোধী উপাদান, যা নিমেষেই তাপদাহকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।
কর্মক্ষমতা বাড়ায়
দইয়ে উপস্থিত প্রোবায়োটিকস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং উপকারি ফ্যাট মস্তিষ্কে কিছু পরিবর্তন এনে মানসিক চাপ কমায় ও এনার্জি বাড়ায়। ফলে কর্মক্ষমতা বাড়ে।
ওজন নিয়ন্ত্রণে রাখে
পুষ্টিকর দইয়ের সঙ্গে ভাত মিশিয়ে খেলে অনেকক্ষণ পর্যন্ত ভরে থাকে পেট। তাই অতিরিক্ত মেদ নিয়ে যারা চিন্তায় আছেন তারা নির্দ্বিধায় ডায়েট চার্টে রাখতে পারেন দই-ভাত।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ দই-ভাত নিয়মিত খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে স্বাভাবিকভাবেই নানাবিধ সংক্রমণের আশংকা কমে যায়।
পুষ্টির চাহিদা মেটায়
দইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, উপকারি ফ্যাটসহ বিভিন্ন পুষ্টি উপাদান। অন্যদিকে ভাত থেকে পাওয়া যায় পর্যাপ্ত কার্বোহাইড্রেট। ফলে দই ও ভাত একসঙ্গে খেলে পূরণ হয় শরীরের বেশকিছু পুষ্টির চাহিদা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: