- তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে স্যামসাংয়ের দুই অ্যাপ
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
ওমিক্রন: জেনে নিন যে রক্তের গ্রুপের মানুষ বেশি ঝুঁকিতে
রক্তের আরএইচ বা রেসাস ফ্যাক্টরের ওপর করোনা (ওমিক্রন) সংক্রমণের ঝুঁকি কম-বেশি হয় বলে ভারতের দিল্লির একদল চিকিৎসকের গবেষণায় জানা গেছে।
গবেষণা বলছে, যাদের রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ এবং ‘বি পজিটিভ’ তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অন্যদিকে, ‘ও নেগেটিভ’ এবং ‘এবি নেগেটিভ’ গ্রুপের রক্ত যাদের, তাদের করোনা (ওমিক্রন) সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কম।
সম্প্রতি স্যার গঙ্গা রাম হাসপাতালের (এসজিআরএইচ) গবেষণা এবং রক্ত সঞ্চালন মেডিসিন বিভাগ এই গবেষণা পরিচালনা করে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) স্যার গঙ্গা রাম হাসপাতাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫৮৬ জন করোনা রোগীর ওপর এই গবেষণাটি চালানো হয়েছে। এসব রোগী গত ৮ এপ্রিল থেকে ৪ অক্টোবরের মধ্যে হাসপাতালে ভর্তি হন। রিয়েল টাইম পিসিআর টেস্টের মাধ্যমে তাদের করোনা শনাক্ত করা হয়।
এসজিআরএইচ-এর বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বি পজিটিভ রক্তের নারীর চেয়ে পুরুষের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এবি পজিটিভ রক্তের যেসব মানুষের বয়স ৬০ বছরের বেশি তাদেরও করোনা সংক্রমণের শংকা বেশি।
প্রসঙ্গত, আরএইচ ফ্যাক্টর হলো রক্তের রেসাস ফ্যাক্টর, যা এক ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন পাওয়া যায় অনেক মানুষের রক্তের লোহিত রক্তকণিকায়। রক্তের গ্রুপের পেছনে যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে তা এই রেসাস ফ্যাক্টরের মাধ্যমেই নির্ণয় করা হয়। কারো রক্তে এই ফ্যাক্টর উপস্থিত থাকলে তার রক্তের গ্রুপ হয় পজিটিভ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: