- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
জীবনের টানাপড়েনের গল্প বলবেন মিথিলা
রাফিয়াথ রশীদ মিথিলা। চলচ্চিত্রের পাশাপাশি নাটক-টেলিফিল্মেও কাজ করছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে একটি একক নাটকে দেখা যাবে তাকে। পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বিয়িং ওম্যান’ নাটকের কাহিনি। মুনতাহা বৃত্তা রচিত এ নাটক পরিচালনা করেছেন হাসান রেজাউল।
এ নির্মাতা বলেন, ‘গল্পটা ক্লাসিক্যাল। যা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী সংসার ও পেশার চাহিদা কীভাবে পূরণ করে চলেন—তাই উঠে আসবে। মিথিলাকে সেই নারীর চরিত্রে দেখা যাবে।’
এ নাটকের গল্পে মিথিলা একজন কর্মজীবী নারী। তার সংসার আলো করে আসবে সন্তানও। শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প দেখতে পাবেন দর্শকরা। এতে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।
গত সপ্তাহে নগরীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল আজহায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: