- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
রূপালি পর্দার নায়িকা থেকে বস্তিজীবন, মারা গেছেন সেই বনশ্রী
ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি হৃদরোগ, কিডনি ও একাধিক জটিল রোগে ভুগছিলেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, “বনশ্রী আপা শেষ কিছুদিন শারীরিকভাবে খুব কষ্টে ছিলেন। আজই তাকে শিবচর পৌরসভা গোরস্থানে দাফন করা হবে।”
বনশ্রী মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। ১৯৯৪ সালে ‘সোহরাব রুস্তম’ ছবির মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করলে বনশ্রী রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। পরে তিনি মান্না, আমিন খান ও রুবেলের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেন।
তবে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় দীর্ঘদিন টিকতে পারেননি তিনি। নব্বই দশকের শেষ দিকে হঠাৎ চলচ্চিত্র জীবন থেকে সরে গিয়ে বস্তিবাসী জীবনযাপন শুরু করেন। জীবনের কঠিন সময় পার করতে গিয়ে তিনি মেয়েকে হারান এবং ছেলেকে সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্রে রাখতে হয়। পরবর্তীতে সব হারিয়ে তিনি ফিরে আসেন নিজ জেলা মাদারীপুরে, যেখানে সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে মেহেদী হাসান রোমিওর সঙ্গে শেষ দিনগুলো কাটিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: