ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হলো চিত্রনায়িকা নিপুণকে, লন্ডনযাত্রা বাতিল

10 January 2025, 6:28:51

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাবার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়ে ইমিগ্রেশন পুলিশ তার লন্ডনযাত্রা বাতিল করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় তাকে আটক করা হয়। তিনি বিজি ২০১ ফ্লাইটে সিলেট টু- হিথ্রো বিমান বন্দরের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডনযাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনো জানাযায়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, নিপুণ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআই আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয় নিপুণকে। বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্র জানায়, তিনি সড়ক পথে ঢাকায় চলে গেছেন ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: