- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
গায়ক জুয়েল আর নেই
জনপ্রিয় সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জুয়েলের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার মেজ ভাই মহিবুর রেজা রুবেল। তিনি বলেন, ‘শেষ কয়েক দিন জুয়েল অনেক যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত ফিরে আসলেন না। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করবেন।’
জুয়েলের জানাজা ও দাফন নিয়ে তিনি জানান, আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জুয়েলের জানাজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যার পর বনানী কবরস্থানে দাফন করা হবে বলেও জানিয়েছেন মহিবুর রেজা রুবেল।
২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ফের তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এ গায়ককে।
১৯৯৩ সালে প্রকাশিত হয় জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ‘এক বিকেলে’ (১৯৯৪), ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘দেখা হবে না’ (১৯৯৭), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯), ‘এমন কেন হলো’ (২০১৭)।
একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে জুয়েলের আরো দুটি অ্যালবাম। এগুলো হলো— ‘তাতে কি বা আসে যায়’ (২০১৬), ‘এই সবুজের ধানক্ষেত’ (২০১৬)। ১৯৯৪ সালে ‘এক বিকেলে’ অ্যালবামটি প্রকাশের পরই দারুণ শ্রোতাপ্রিয়তা লাভ করেন এই গায়ক।
সংগীতশিল্পী হিসেবে সর্বাধিক পরিচিত হলেও জুয়েলের আরো একটি পরিচয় হলো টিভি অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি অনেক টিভি অনুষ্ঠানও সঞ্চালনা করেছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: