- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
নাইট ক্লাবে শ্রাবন্তী-স্বস্তিকা-সোহিনীর নাচ, ভিডিও ভাইরাল
বাহারি আলোর ঝলকানিতে মাঝে মাঝে ঝলমল করছে শ্রাবন্তী চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি ও সোহিনী সরকারের মুখ। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইংরেজি ভাষার গান। এ গানের তালে চুটিয়ে নাচছেন এই তিন তারকা। এক পর্যায়ে শ্রাবন্তীকে চুমু খান স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। তিন তারকাকে একসঙ্গে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তাদের ভক্ত-অনুরাগীরা।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) যোগ দিতে ভারতীয় বাংলা সিনেমার একঝাঁক তারকা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এ অনুষ্ঠানের কাজ মিটিয়ে মার্কিন মুলুকের রাতের জীবন উপভোগ করতে স্থানীয় একটি নাইট ক্লাবে গিয় জমিয়ে পার্টি করেন শ্রাবন্তী, স্বস্তিকা, সোহিনী। চলে উত্তাল নাচ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাদের সেই নাচের ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
তিন দিন ধরে আমেরিকার অনুষ্ঠিত হয়ে বঙ্গ সম্মেলন। অর্থাৎ ৪, ৫, এবং ৬ জুলাই অনুষ্ঠিত হয় এটি। সেখানে অংশ নেন টলিউডের বড় একটি অংশ। এ তালিকায় আরো রয়েছেন— সৃজিত মুখার্জি, কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, ঋদ্ধি সেন, উজান গাঙ্গুলি, সুরঙ্গনা ব্যানার্জি, অরিন্দম শীল, লহমা ভট্টাচার্য, মমতা শঙ্কর প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: