- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
তোর মতো খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি: ওমর সানীকে মিশা সওদাগর
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন সোমবার। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা।
যাদের মধ্যে রয়েছেন এই নায়কের বন্ধু অভিনেতা মিশা সওদাগর। জন্মদিনে ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বলে সম্বোধন করেছেন তিনি। পাশাপাশি ফেসবুকে নিজেদের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন।
যেখানে একটি ছবিতে ওমর সানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশা আর দুজনে একসঙ্গে দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন। আরেকটি ছবিতে শুধুই ওমর সানী ও মৌসুমী।
ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিশা লিখেছেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মতো খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।’
মিশার সেই পোস্টে অনেকেই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মিশার মন্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। কারণ ঢালিউডের অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটিকে। সিনেমার সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই দম্পতি।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানীর জন্ম ১৯৬৯ সালের ৬ মে। জেলা বরিশাল। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু করেন সানী। দারাশিকো পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় প্রথম কাজ করেন। এরপর একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: