- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
বুবলীকে চেনেন না অপু বিশ্বাস!
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার দুই প্রাক্তন স্ত্রী ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর তর্কযুদ্ধ যেন লেগেই থাকে। একে অন্যকে নিয়ে কাদা ছুঁড়াছুড়ি করে তারা প্রায়ই খবরের শিরোনাম হন। দুই নায়িকার রেশারেশির মাঝে এবার নতুন করে নাম জড়ালো বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমির।
সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে তার কিছু ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু-ভক্তরাও তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন।
শুধু সমালোচনাই নয়, রীতিমতো ‘অকথ্য ভাষা’ও ব্যবহার করেছেন তিনি। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল সমালোচনা। তবে এসব বিষয়ে বরাবরের মতো এবারও নিরব আছেন অপু-বুবলী।
মিমির এমন সমালোচনার কারণ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন অপু বিশ্বাস। গণমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না।’
তিনি ব্যস্ত আছেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নাই।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: