- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
ব্যবসায় নামলেন সানি লিওন
অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত অনেক বলিউড তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন সানি লিওন। নীল দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন সানি। অভিনয় থেকে রিয়েলিটি শো কিংবা আইটেম গানে বেশ জনপ্রিয় তিনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। হোটেল ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বাইতে নয়, নয়ডাতে চকচকে এক হোটেল খুলে ফেলেছেন সানি।
টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় ঝাঁ চকচকে এক রেস্তোরাঁ খুলেছেন সানি। নাম দিয়েছেন ‘চিকা লোকা’।
ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।
কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।
শোয়েবের তৃতীয় বিয়েতে বিব্রত ছেলে ইজহান, যে সিদ্ধান্ত সানিয়ার
গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা ‘কেনেডি’ সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: