- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
প্রকাশ্যে নায়িকাকে নির্মাতার চুমু, নেটদুনিয়া উত্তাল
মুক্তি অপেক্ষায় থাকা সিনেমার টিজার প্রকাশের অনুষ্ঠান। একদম ভরা মজলিস, পাখির চোখের মতো মঞ্চের দিকে সংবাদমাধ্যমের ক্যামেরা তাক করা। এ সময় পরিচালক একটু বেশিই আহ্লাদি হয়ে পড়েন। ফটোশুটে আগ-পিছ না ভেবে মঞ্চে উপস্থিত নায়িকাকে জড়িয়ে ধরে গালে চুমু দেন তিনি।
নেটমাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ধেয়ে আসলো কটাক্ষ। যে নায়িকার সঙ্গে কাণ্ডটি ঘটেছে তার নাম মান্নারা চোপড়া। সম্পর্কে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন হন তিনি। যিনি কাণ্ডটি ঘটিয়েছেন তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার চৌধুরী।
শিগগিরই মুক্তি পাবে এই নির্মাতার তেলেগু সিনেমা ‘তিরাগাবাদারা সামি’ ছবিটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মান্নারাকে। তবে সাংবাদিকের সামনে এমন কাণ্ড ঘটায় স্বভাবতই অস্বস্তিতে পড়েন নায়িকা। যা তার অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছিল।
পরিচালকের এমন কাণ্ডে খেপেছে নেটপাড়া। কারও কারও মতে, ক্যামেরার সামনে এমনটা করা পরিচালকের মোটেই উচিত হয়নি। কেউ বলছেন, নায়িকার এক্সপ্রেশন বুঝিয়ে দিচ্ছে তার আপত্তির কথা। অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি মান্নারা।
প্রসঙ্গত, তেলেগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম রবি কুমার। ক্যারিয়ারে প্রচুর হিট ছবি দিয়েছেন তিনি। অন্যদিকে, সিনেমায় সদ্য পা রেখেছেন প্রিয়াঙ্কার বোন মান্নারা। ইতোমধ্যে বেশ কিছু হিন্দি, তামিল ও তেলেগু ছবিতে কাজ করে ফেলেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: