- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
হানিমুনে কোথায় গেলেন তাসনিয়া ফারিণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দীর্ঘ আট বছর প্রেমের পর বিয়ে করেছেন প্রেমিককে। তার স্বামীর নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। গত ১৪ আগস্ট দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে তাদের।
অভিনেত্রীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে নানা জল্পনা দেখা যাচ্ছে সমাজিক মাধ্যমে। এর মধ্যে খুবই সাধারণ প্রশ্ন, হানিমুনে কোথায় যাচ্ছেন তাসনিয়া ফারিণ? অবশেষে এ প্রশ্নের উত্তর জানা গেল। বর্তমানে সমুদ্রঘেরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবস্থান করছেন অভিনেত্রী ও তার স্বামী।
তাসনিয়া ফারিণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের এখন সুন্দর সময় কাটছে। জায়গাটি বেশ সুন্দর। সমুদ্রঘেরা অনেকগুলো রিসোর্ট রয়েছে চারপাশে। আর তারা একটি প্রাইভেট রিসোর্টে অবস্থান করছেন।
তিনি বলেন, মালদ্বীপ আমার অনেক পছন্দের জায়গা। বলতে পারেন এ কারণেই বিয়ের পর এখানে আসা। যদিও আগে একবার ভাইকে সঙ্গে করে মালদ্বীপ এসেছিলাম। তবে এবারের আসা ভিন্ন। অন্যরকম এক ভালো লাগা ও আনন্দের।
হানিমুন শেষ করে শিগগিরই দেশে ফিরবেনও বলেও জানিয়েছেন তারা। আগামী মাস থেকে যুক্তরাজ্যে নতুন চাকরিতে জয়েন করবেন তার স্বামী। আবার শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরব কবে’ নামের একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় তাসনিয়া ফারিণের। এরপর টিভি নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। পাশাপাশি ওপার বাংলার ‘আরো এক পৃথিবী’ সিনেমায়ও দেখা গেছে এ অভিনেত্রীকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: