- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
করোনার ভয়ে ভারত ছেড়েছেন শাহরুখের স্ত্রী-সন্তান
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহভাবে আছড়ে পড়েছে সবখানে, বাদ পড়েনি বলিউডও।
এরই মধ্যে প্রথম সারির অনেক তারকা আক্রান্ত হয়েছেন। কেউ কেউ আবার সেরেও উঠেছেন। আবার অনেকে করোনার কারণে মুম্বাই ছেড়েছেন। খবর পিংকভিলার।
করোনা থেকে বাঁচতে এবার ভারত ছেড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কারণে আগে থেকেই যুক্তরাষ্ট্রে আছেন মেয়ে সুহানা খান।
বুধবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে মুম্বাই ছাড়লেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান ও ছেলে আরিয়ান খান। সেখানে মেয়ে সুহানা খানের অ্যাপার্টমেন্টে থাকবেন তারা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। তারপর ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দিয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুরসহ অনেকে। এবার সেই তালিকায় যোগ হলো শাহরুখ খানের স্ত্রী ও ছেলের নাম।
গৌরি, আরিয়ান, সুহানা নিউইয়র্ক থাকলেও এখনো মান্নাতে অবস্থান করছেন আব্রাম খান ও শাহরুখ খান। তারা মুম্বাই ছাড়বেন কিনা এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। তবে অনেকেই ধারণা করছেন পরিবারের সঙ্গে নিরাপদে থাকার জন্য মার্কিন মুল্লুকে যেতেও পারেন বলিউড বাদশা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: