- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- শালগম খাওয়ার উপকারিতা
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- অসম্ভবও সম্ভব হয় যে দুই আমলে
- ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
যে মন্তব্যের কারণে ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হলেন ডিপজল
ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হলেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা ডিপজল। হিন্দি সিনেমা নিয়ে মন্তব্য করায় তাকে নিয়ে সে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
বলিউড কিং শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আলোচনার মধ্যে ডিপজল দাবি করেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।
ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হয়। এর মধ্যেই ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমে ডিপজলকে নিয়ে খবর প্রকাশ হয়। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানির প্রশ্নে একমত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
হিন্দি সিনেমা আমদানিতে শিল্পী সমিতি লিখিতভাবে সম্মতি জানালেও জ্যেষ্ঠ সহসভাপতি ডিপজল বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে।
এদিকে সাফটা চুক্তির আওতায় শাহরুখ খানের ‘পাঠান’ আমদানি করতে আবেদন করেছে ঢাকার পরিবেশনাপ্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমদানি–রপ্তানি কমিটির অনুমোদন পেলেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: