- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
লকডাউনের আগের রাতে হুট করেই বিয়ে
লকডাউনের আগের রাতেই আকস্মিকভাবেই বিয়ে করলেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। পাত্র পুতুলের দীর্ঘ দিনের গানবন্ধু সৈয়দ রেজা আলী। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানকার ব্যাংকার তিনি। পাশাপাশি একজন মিউজিশিয়ানও। তার মিউজিকে পুতুল বেশ কয়েকটি গানও গেয়েছেন। বিয়েতে দুই পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে হুট করেই তাদের বিয়ে হয়ে গেলো বলে মন্তব্য করেন পতুল। এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না এ গায়িকা। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানালেন পুতুল নিজেই।
প্রতিক্রিয়া ব্যক্ত করে পুতুল বলেন, আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা মা। তাঁদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ ভালোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘন্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।
বিয়ের পর নিজেই নিজেকে শুভ কামনা জানিয়ে পুতুল লিখেন, শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেনো হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেনো একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সঙ্গীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেনো সত্যি হয় ।
পতুলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদের খবর নিজেই জানান পতুল। ২০১৯ সালের ১৫ মার্চ বাগদান হয়েছিল পুতুলের। এরপর ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা হয় তাদের। সাবেক স্বামী কানাডাপ্রবাসী আলোকচিত্রী ইসলাম নুরুল। ওয়েডিং ফটোগ্রাফির একটি এজেন্সি ছিল বলে বিয়ের সময় জানা যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: