- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
হাসপাতাল ছাড়লেন অক্ষয়
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সোমবার (১২ এপ্রিল) এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না।
অক্ষয়ের শারীরিক অবস্থা জানিয়ে টুইঙ্কেল খান্না লিখেছেন—‘সুস্থ এবং সুরক্ষিত। ওকে ফিরে পেয়েছি।’
গত ৪ এপ্রিল টুইটারে এক বিবৃতিতে অক্ষয় লিখেন, ‘সবার অবগতির জন্য জানাচ্ছি আজ সকালে কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সকল নিয়ম মেনে চলছি, সঙ্গে সঙ্গেই নিজেকে আইসোলেশনে রেখেছি। আমি এখন বাড়িতে কোয়ারেন্টাইনে আছি এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছি।’
পরের দিন (৫ এপ্রিল) আরেক টুইটে অক্ষয় জানান, চিকিৎসকের পরামর্শে মহারাষ্ট্রের হিরানন্দানি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসা শেষে সেখান থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা।
‘রাম সেতু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়। এতে একজন প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন—নুসরাত ভারুচা, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ।
সম্প্রতি ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং শেষ করেছেন অক্ষয়। এতে তার সঙ্গে আছেন ধানুশ ও সারা আলী খান। এছাড়া ‘পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’, ‘রক্ষা বন্ধন’ সিনেমায় দেখা যাবে তাকে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: