- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
বলিউডে প্রথমবার দেখা দিলেন রাশমিকা
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমান সময়ের ক্রাস। এবার অভিষেক ঘটল বলিউডে। তাও আবার বিগ বি’র সঙ্গে। পর্দায় অমিতাভ বচ্চনের মেয়ে হিসেবেই দেখা যাবে তাকে।
মঙ্গলবার প্রকাশ্যে এলো সেই সিনেমার ট্রেইলার। সিনেমার নাম ‘গুডবাই’।
একতা কাপুরের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন এল বিকাশ বহেল। এতে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকা দেখা যাবে নীনা গুপ্তকে। ট্রেইলার দেখে বোঝা যাচ্ছে নীনার চরিত্রের মৃত্যু হয়। তার শেষকৃত্যকে কেন্দ্র করে যাবতীয় সব ঘটনার সূত্রপাত। পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, তিক্ততা সবই ফুটিয়ে তোলা হয়েছে এতে।
গত বছরের ২ এপ্রিল শুটিং শুরু হয় সিনেমাটির। এই বছরের জুনে সব কাজ শেষ হয়। তার পর পোস্ট প্রোডাকশনের কাজ। আর কিছুদিন আগে করোনামুক্ত হয়েছেন বিগ-বি। ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন তিনি।
অনুষ্ঠানে একতা কাপুর জানান, ছোটবেলা থেকেই অমিতাভের ভক্ত তিনি। সেই থেকে তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। আর কারও সঙ্গে কাজের ইচ্ছা নেই তার। এমনকি বলিউডের তিন খানের সঙ্গেও না।
প্রসঙ্গত, ‘গুডবাই’ সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অমিতাভ বচ্চন, নীনা গুপ্ত, সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাহাম, সাহিল মেহতা, শিবিন নারাঙ্গ, অভিষেক খান প্রমুখ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: