- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- পানিফলের স্বাস্থ্যগুণ
- ফের গান গেয়ে চমকে দিলেন ফারিণ
- লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- যে ১০ নসিহত জীবনে বরকত ও নিরাপত্তার দরজা খুলে দেবে
- ‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
শপথ নিলেন অঞ্জনা, বরণ করলেন নিপুণ
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে ঘিরে বির্তকের যেনো শেষ হচ্ছে না। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্য চিত্রনায়িকা অঞ্জনা বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। শপথকে ঘিরে এফডিসিতে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণ।
শপথ শেষে অঞ্জনা গণমাধ্যমকে বলেন, ‘আমার পূর্বের সভাপতি যদি দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন, তাহলে আমার শপথ নিতে সমস্যা কোথায়? আর ইলিয়াস কাঞ্চন আমার ১৭টা ছবির নায়ক। আমরা একত্রে কাজ করব এই তাগিদ থেকেই শপথ নিয়েছি।’ এ সময় উপস্থিত ছিলেন নায়ক ফেরদৌস, কেয়া, জেসমিনসহ অনেকেই।
প্রসঙ্গত, সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে জটিলতার প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি। শোনা যাচ্ছিল, জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান, তাহলে তাদের প্যানেল থেকে জয় লাভ করা প্রত্যেকেই পদত্যাগ করবেন। তবে সে ধারণা পাল্টে ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: