- ভাজাপোড়া খাওয়ার পর শরীর সুস্থ রাখতে যা করবেন
- তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
- ৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির
- ওমরাহ পালন করতে সৌদিতে জায়েদ খান
- এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুক্রবার, বাড়ল সময়
- যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির শুভেচ্ছা
- উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক
- জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
- পোস্টাল ব্যালটে রাখা হচ্ছে না নৌকাসহ ৪ প্রতীক
- বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’: অপুর বিপরীতে আদর আজাদ ও নবাগত পীযূস
হিজাব বিতর্কে মুখ খুললেন সোনম, কঙ্গনাকে ধুয়ে দিলেন শাবানা
৮ ফেব্রুয়ারি ভারতের কর্ণাটকের এক কলেজে হিজাব পরায় মুসকান খান নামের এক ছাত্রীকে হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর হিজাব বিতর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা।
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের হিজাব পরা নিয়ে বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ইনস্টাগ্রামে পাগড়ি পরিহিত এক ব্যক্তি এবং হিজাব পরা এক মহিলার ছবি পোস্ট করে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, ‘পাগড়ি পরার স্বাধীনতা যদি থাকে, তাহলে হিজাব কেন নয়?’
এদিকে মুসকানকে হেনস্তার নিন্দা জানিয়েছিলেন গীতিকার জাভেদ আখতার।
তিনি টুইট করে জানান, হিজাব বা বোরকা পরাকে সমর্থন করেন না। তাঁর মতো ধর্মনিরপেক্ষ মানুষের সেই অধিকারও রয়েছে। কিন্তু ঘটনার দিন যেভাবে কিছু উন্মত্ত যুবক কয়েকজন ছাত্রীকে হেনস্তার চেষ্টা করে তা নিয়ে প্রবল আপত্তি জানান তিনি।
এর আগে কঙ্গনা রানাওয়াত হিজাব বিতর্কে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘যদি সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা না পরে বেরিয়ে দেখান। ’
কঙ্গনার সেই টুইটের প্রত্যুত্তরে জাভেদের স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি কার্যত ধুয়ে দিলেন কঙ্গনাকে, ‘ভুল হলে সংশোধন করে দেবেন; কিন্তু আফগানিস্তান একটি ধর্মরাষ্ট্র এবং শেষ যখন আমি খতিয়ে দেখেছিলাম, তখন ভারত একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ। ‘
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: