- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
- ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার
- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- কনসার্টে অঝোরে কাঁদলেন সুনিধি
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- ঘুমের মধ্যেই মারা গেছেন জনপ্রিয় অভিনেতা
- ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে
- প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন
করোনায় আক্রান্ত অভিনেত্রী শাবনাজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী শাবনাজ।
গতকাল শনিবার পরীক্ষায় তার দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী চিত্রনায়ক নাইম।
নাইম জানান, ‘শাবনাজ এখন বাসাতেই সবার থেকে আলাদা আছেন। গতকাল জ্বর ছিল। তখনই পরীক্ষা করে দেখি, কোভিড পজিটিভ। সে ডাক্তারের পরামর্শ মেনে চলছে।’ এক ফেসবুক বার্তায় এই চিত্রনায়ক সবাইকে সাবধানতা অবলম্বন ও মাস্ক ব্যবহার করার অনুরোধও করেছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ সিনেমায় জুটি হয়ে সবার সামনে আসেন নাইম-শাবনাজ। এরপর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকেন তারা।
রোমান্টিক জুটি হিসেবে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে আছেন সিনেপর্দা থেকে দূরে। টাঙ্গাইলে নিজেদের বাড়িতেই নিজেদের মতো করেই সময় পার করেছেন এই দম্পতি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: