- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
ভারতে যাওয়ার আগেই করোনায় আক্রান্ত রিয়াজ
‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ের উদ্দেশে ভারতে যাওয়ার আগেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। যে কারণে আপাতত ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের।
শুক্রবার দুপুরে নিজের করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে রিয়াজ নিজেই জানিয়েছেন।
বলেন, শুটিংয়ের উদ্দেশে ভারতের মুম্বাইয়ে যাওয়ার কথা ছিল। দেশ ত্যাগের আগে নিয়ম অনুযায়ী গত ২৮ মার্চ করোনা পরীক্ষা করাই। পরদিন রিপোর্টে পজিটিভ ফল আসে।
রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান জনপ্রিয় এই অভিনয়শিল্পী।
তিনি বলেন, দেশে হঠাৎ করোনা প্রকোট আকার ধারণ করেছে। হাসপাতালে রোগীদের ভিড়। তাই বাসায় থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত আইসোলেশনে আছি। বাসা থেকেই প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি।
শারীরিক অবস্থার বিষয়ে রিয়াজ বলেন, শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি।দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি। ঘুমও হচ্ছে ভালোই।
প্রসঙ্গত, ‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল দেশের জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশে সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত সুযোগটি হাতছাড়া হয় ফেরদৌসের। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন রিয়াজ। এবার করোনা সেখানেও বাধ সাধল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: