মোশাররফ করিমকে পেয়ে খুশি পার্নো মিত্র
বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বাধছেন অভিনেত্রী পার্নো মিত্র। ‘বিলডাকিনী’ নামে একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন এই জুটি। সিনেমাটি পরিচালনা করবেন ফজলুল কবীর তুহিন। রাজশাহীর একটি গ্রামে আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ।
২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। একটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ। নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই হবে।’
এদিকে মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে পারবেন জানায় উচ্ছাস প্রকাশ করেছেন অভিনেত্রী পার্নো। বাংলাদেশের সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে পার্নো বলেন, ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশারফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’
উল্লেখ্য, কিছু দিন আগে এক সাক্ষাৎকারে পার্নো মিত্র জানিয়েছিলেন, নতুন কোনো সিনেমায় কাজ করতে চান না। করোনার কারণে যেসব সিনেমার কাজ আটকে ছিল, সেগুলোই শেষ করতে চান আগে। তবে ‘বিলডাকিনী’ সিনেমার প্রস্তাব পেয়ে তিনি ফেরাতে পারলেন না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: