আরিয়ানকে গ্রেপ্তার করা সমীরের স্ত্রী একজন বলিউড নায়িকা!
শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেপ্তারের পর ফের শিরোনামে উঠে এসেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ের নাম। আপাতত বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম এটিই।
শাহরুখপুত্রকে বাগে পেতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন মধ্য তিরিশের অফিসার সমীর। তার পরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ানসহ আরো অনেককে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক সংশ্লিষ্টতা থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া— সব কিছুতেই ‘নায়ক’ সমীর। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীরের কাজের একটি নমুনা, গত দুই বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক জব্দ করেছে তাঁর দল।
এই এনসিবি অফিসারের আবার সরাসরি বলিউড সংশ্লিষ্টতা রয়েছে। তাঁর স্ত্রী একজন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সমীর বিয়ে করেছেন অজয় দেবগন অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মারাঠি চলচ্চিত্র জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী।
২০১৭ সালে বিয়ে হয় তাঁদের। মুম্বাইয়ে থাকেন দুজনে। একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন।
ক্রান্তির বড় হওয়া মুম্বাইয়েই। প্রথমে কার্ডিনাল গ্রেসিয়াস হাই স্কুল থেকে পড়াশোনা, তারপর রামনায়ারণ রুইয়া কলেজ থেকে স্নাতক করেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: