- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- কিয়ামতের ময়দানে নবীজি (সা.) যেভাবে তার উম্মতকে চিনবেন
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- ওয়াই-ফাই ধীরগতির, রাউটারের একটি সেটিং বদলালেই মিলতে পারে সমাধান
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
বলিউডের নতুন ঝড় শানায়া!
বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে তার অভিষেক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন শানায়া।
ধর্ম কর্নারস্টোন এজেন্সি তাদের নতুন প্রতিভার নাম ঘোষণা করেছে। আর সেই প্রতিভা হলেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর।
শানায়া লিখেছেন, প্রথম সিনেমার কাজ শুরু করার জন্য উদগ্রীব তিনি। সিনেমাটির শুট শুরু হবে জুলাইয়ে।
বলে রাখা ভালো, জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শানায়া কাপুর।
এর আগে মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছিল তাকে।
সুন্দরী শানায়া কাপুর বলিউডের নতুন ঝড় বলেই মনে করছেন অনেকে। নায়িকা হিসেবে সঞ্জয়কন্যার অভিষেকেই অপেক্ষায় এখন সবাই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: