ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

‘ইন্ডিয়ান আইডল’ চ্যাম্পিয়ন পবনদ্বীপ রাজন

16 August 2021, 10:42:55

ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন পবনদ্বীপ রাজন।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় (ভারতীয় সময় রাত ১২টায়) এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

আজ ‘ইন্ডিয়ান আইডল’-এর গ্রান্ড ফিনেল আসরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনু কাক্কার, আনু মালিক এবং হিমেশ রেশমিয়া।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: