- শালগম খাওয়ার উপকারিতা
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
এবার ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি
গত কয়েকবছর ধরে এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দিয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন এই অভিনেত্রী। পরীমণি জানান, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’
অভিনেত্রী আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’এর আগে গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি। আর এবারের ঈদুল আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবার কথা জানিয়েছেন। কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন জনপ্রিয় এই এ নায়িকা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: