শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন
বিখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী কবীর সুমন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সোমবার ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বরের সঙ্গে তার অন্যান্য সমস্যাও রয়েছে। সুমনকে দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আনন্দবাজার জানায়, এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুমন। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ সুমনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে শিল্পীকে। অন্যান্য ওষুধও চলছে। সুমনের কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া সুমনের বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।
৭২ বছর বয়সি বিখ্যাত সঙ্গীতশিল্পী সুমন একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতেও এসেছিলেন। তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভার সাংসদ হন তিনি। যদিও পরবর্তীকালে দলের সঙ্গে তাঁর দূরত্ব কিছুটা বেড়েছিল। পরে তা মিটেও যায়। যদিও পরে আর কোনও নির্বাচনে প্রার্থী হননি তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: