- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না
আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা এবার খুলছে না বলে জানা গেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে করোনার সংক্রমণ গত ফেব্রুয়ারিতে কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় ও দেশে ভারতীয় ভেরিয়েন্ট চলে আসায় আগের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক শনিবার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। পরিস্থিতি দেখে আগেও সিদ্ধান্ত নিয়েছি, আগামীতেও সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি দেওয়া হয়। সেই ছুটি এখনো চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: