- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
ডেঙ্গু প্রতিরোধে পরিপত্র জারি করেছে মাউশি
ডেঙ্গু রোগ বিষয়ে মাধ্যমিক স্তরের সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বুধবার (২৩ আগস্ট) পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।
পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
আগামী ৩০ আগস্টের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে ২টি সভা আয়োজন করতে হবে। প্রথম সভাটি অঞ্চলের পরিচালকগণ নিজ নিজ অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারদের সমন্বয়ে আয়োজন করবেন। ওই সভায় কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করার পাশাপাশি করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
নিজ নিজ উপজেলার প্রধান শিক্ষকদের সমন্বয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ দ্বিতীয় সভার আয়োজন করবেন। সেই সভায় উল্লিখিত কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করবেন এবং কার্যক্রমের করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ স্ব-স্ব অবস্থান থেকে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি তদারকি করবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: