- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
মাধ্যমিকে ঈদের ছুটি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে রোববার (৩জুলাই) ছুটি শুরু হয়েছে। সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হচ্ছে সোমবার (৪জুলাই) থেকে। আর শনিবার (২ জুলাই) ছুটি শুরু হয়েছে মাদ্রাসায়।
মাধ্যমিক স্কুলগুলোতে ছুটি থাকবে ১৯ জুলাই পর্যন্ত। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে স্কুল বন্ধ থাকবে ১৫ দিন। কলেজ ও মাদ্রাসায় ঈদের ছুটি ১৪ জুলাই পর্যন্ত।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে ২৮ জুন। গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমার ছুটি মিলিয়ে ১৬ জুলাই পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে। উল্লেখ্য, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাবর্ষপঞ্জি অনুযায়ী ছুটি ঘোষণা করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: