- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিশৃঙ্খলা না করার নির্দেশ
ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আজ সোমবার (১৬ মে) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা কলেজের একাদশ (সেশন: ২০২১-২০২২) ও দ্বাদশ (সেশন: ২০২০-২০২১) শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ক্লাস শুরুর আগে, ক্লাস চলাকালীন সময়ে এবং ছুটির পরে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকা (আড়ং, ফুটওভার ব্রিজ, স্টার কাবার, ধানমন্ডি ১ নম্বর রোড, সিটি কলেজের সামনের বাসস্ট্যান্ড ইত্যাদি), নিউমার্কেট এবং নীলক্ষেত এলাকায় কলেজ ড্রেস পরিহিত অবস্থায় অযথা ঘুরাঘুরি অবস্থান বা আড্ডা দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ করা হলো।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, কলেজ বাসে যাতায়াতের সময় ইভটিজিংসহ যেকোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো। কোনো শিক্ষার্থী নিয়ম ও শান্তিশৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কলেজ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করলে তার জন্য কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: