- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
পেছাল ঢাবির ভর্তি পরীক্ষা, শুরু ১ অক্টোবর
করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে পিছিয়ে ১ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির এক জরুরি সভায় পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।
বিশ্বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে বলেন, আজকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নতুন করে নির্ধারণ করা হয়। আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং বাকি পরীক্ষাগুলোও বিভিন্ন তারিখে নেয়া হবে।
ডিনস কমিটির অন্যান্য সদস্যদের থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন) পরীক্ষা , বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ২২ অক্টোবর এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৩ অক্টোবর নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া বাকি সব সিদ্ধান্ত ও মানবণ্টন আগের মতো রাখা হয়েছে এবং পরীক্ষাগুলো বিভাগীয় শহরে নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। তবে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় তা পেছানো হলো।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: