- পানিফলের স্বাস্থ্যগুণ
- আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি
- ভারত সফরে পুতিন: হায়দরাবাদ হাউসে শুরু হচ্ছে ২৩তম ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন
- শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ
- এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা
- শীতে হাতের চামড়া উঠে যাচ্ছে? রক্ষা পাবেন যেভাবে
- নতুন ৫০০ টাকার নোট চেনার উপায়
- হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে
- সকালে খালি পেটে হলুদ-আমলকীর পানি খেলে শরীরে মিলবে যেসব উপকার
- সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রাজধানীতে গরুর মাংসের নতুন দাম নির্ধারণ, আজ থেকে কার্যকর
রাজধানীতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। এটা আগামী এক মাস, অর্থাৎ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই দামে মাংস বিক্রি করবেন তারা।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মাংস উৎপাদন ও বিপণনে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন (বিডিএফএ) এবং মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত হয়।
এ সময় জানানো হয়, প্রতি কেজি গরুর মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। এছাড়া ‘রিজেক্ট’ গরুর মাংস বিক্রি করা যাবে না। এই এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে।
মাংস ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর দাম আবার সমন্বয় করা হবে। প্রাথমিকভাবে রাজধানীতে এ দর বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সারাদেশে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: