- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার অধিক শক্তিশালী হওয়ায় মঙ্গলবার (১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। সেই সাথে উর্ধ্বমুখী হয়েছে বন্ড বিক্রিও। এর ফলে অন্তত এক শতাংশ দাম কেছে সোনার।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি সপ্তাহে অর্থনীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। যার ওপর ভিত্তি করে মুদ্রানীতি গ্রহণ করবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
আপাতত সেদিকে নজর দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন তারা। মূল্যবান ধাতুটির দর হারানোর যা অন্যতম কারণ।
এদিন স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১৯৪৪ ডলার ০২১৭ সেন্ট। গত সপ্তাহে যা ১৯৫০ ডলারের ওপরে।
একই কার্যদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৮১ ডলার ৬ সেন্টে।
ওএএনডিএ’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় কমছে সোনার দাম। এখন সামনে বাজার কেমন থাকে, সেদিকে নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
এদিন প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক শূন্য দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।
বিশ্বব্যাপী দাম দিন দিন বেড়েই চলছে স্বর্ণের। গত মাসে মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৫ শতাংশ। এটা আগের চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি।
বিশ্ব গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) মঙ্গলবার জানিয়েছে, ওভার-দ্য-কাউন্টার ট্রেডিং ব্যতীত বিশ্বব্যাপী সোনার চাহিদা ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বছরে ২% কমে ৯২০.৭ মেট্রিক টন হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: