- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
এক লাফে লবণের দাম দ্বিগুণ
দেশে খোলা লবণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ঈদে পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে। কাঁচা চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা কারসাজি করে লবণের দাম বাড়িয়েছে। একইসাথে ট্যানারি মালিকদের বকেয়া থাকায় ক্ষোভও জানান তারা। আর লবণ মালিক সমিতি বলছে, মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফার করেনেই দাম বেড়েছে পণ্যটির।
মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। কোরবানির সাথে পশুর সম্পৃক্ততা। যুক্ত পশুর চামড়ার ব্যবসাও। চামড়া টিকিয়ে রাখতে প্রয়োজন পর্যাপ্ত লবণের। সেই টার্গেটে শ্রমিকদের দিনরাত খাটুনি লবণের উৎপাদন বাড়াতে। পরিসংখ্যানে দেখা যায় দেশে বছরে ২৪ লাখ মেট্রিক টন লবণের চাহিদা থাকলেও শুধু কোরবানির সময়ই এর চাহিদা থাকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। পর্যাপ্ত লবণের সরবরাহ নিয়ে সঙ্কায় লবণ মালিক সমিতি। বলছে, মধ্যস্বত্বভোগীদের দাপটের কথাও।
কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে, এক লাফে লবণের দাম দ্বিগুণ হয়েছে। ৭শ টাকার লবণ কিনতে হচ্ছে ১৪শ টাকায়। তাই চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়া নিয়ে শঙ্কা।
দেশে এ বছর ৬২ বছরের রেকর্ড ভেঙে লবণের উৎপাদন হয়েছে ২২ দশমিক ৫ লাখ মেট্রিক টন। তবুও কেন লবণের সঙ্কট?- প্রশ্ন নানা মহলে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: