- ‘অশালীন’ মন্তব্য করে বিপাকে হানি সিং
- দেশের বাজারে আকাশছোঁয়া স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা
- সংযুক্ত আরব আমিরাতে বন্দি ৪৪০ বাংলাদেশিকে রাজকীয় ক্ষমা
- চার ধরনের প্রাকৃতিক তেলে ত্বক হবে টানটান
- তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
- ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ
- স্টার সিনেপ্লেক্সে ‘সুলতানাস ড্রিম’
- ২৪ জানুয়ারি কুমিল্লা যাবেন তারেক রহমান
- ফোনের ব্যাটারি বাঁচাতে গুগল ফটোসের নতুন ফিচার
- পদত্যাগ করেননি নাজমুল, মাঠে যাননি ক্রিকেটাররা
কমেও বাড়তি ডিমের দাম
আগস্টের পর থেকে সিন্ডিকেট ও ব্যবসায়ীদের কারসাজিতে ডিমের দাম ধাপেধাপে বেড়ে গিয়ে ছিল। একটি ডিম কিনতে ক্রেতাদের গুনতে হয়েছিল ১৩ টাকা। এক হালি ৫০ টাকা। দুই মাসের ব্যবধানে প্রতিটি ডিমের দাম ৩ টাকা কমেছে। এক হালিতে ১০ থেকে ১২ টাকা ও এক ডজনে ৩০ থেকে ৩৫ টাকা করে কমেছে। তবে একবছরের আগের এই মৌসুমের তুলনায় ডিমের দাম হালিতে আট টাকা বেশি।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, দুই মাসের ব্যবধানে ডিমের দাম এখন ১৯ দশমিক ৫৯ শতাংশ কম। ঢাকায় বাজারভেদে ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে, যা গত মাসে ছিল ৪৮-৫০ টাকা। যদিও বছরের ব্যবধানে ডিমের দাম বেড়েছে। গত বছর এসময়ে প্রতি হালি ডিমের দাম ছিল ৩২ থেকে ৩৫ টাকা।
রাজধানীর মগবাজার এলাকার ডিম বিক্রেতা হোসেন আহমেদ ঢাকা টাইমসকে বলেন, খুব ভালো লাগছে কারণ ডিমের দাম কমেছে। প্রায় ১০ দিন ধরে ডিমের দাম কমের দিকে। ডিমের সরবরাহ বেড়েছে। তাই ডিমের নেই কোনো সংকট।
এদিকে, রাজধানীর পাইকারি ব্যবসায়ীদের ভাষ্য, শীতের মৌসুম আসায় খামারিরা বেশি ডিমের মুরগি পালন করেছে। সরবরাহও ভালো হচ্ছে। ফলে ডিমের দাম কমেছে।
রাজধানীর তেজগাঁও এলাকার ডিমের আড়ৎদার পাইকারি বিক্রেতা তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আমান উল্লাহ ঢাকা টাইমসকে বলেন, ‘প্রতি একশ ডিম ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমেছে ঠিক আছে। মানুষও খুশি কিন্তু মুরগির খাবারের দাম তো আর কমছে না। খাদ্যের দাম কমলে আরও কমতো ডিমের দাম। তবে আশা করি ডিমের দাম আরও কমবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: